Type Here to Get Search Results !

IIFL Samasta Finance Ltd এর ফিল্ড অফিসার এর কাজ কি?

ফিল্ড অফিসার বলতে পাবলিক সার্ভিসের একজন অফিসারকে বোঝায় যার কাজ মূলত একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন জায়গায় পরিদর্শন করতে হয় । যার দায়িত্বের প্রকৃতির মধ্যেই মূলত ফিল্ড ডিউটি ​​জড়িত থাকে এবং একটা সংস্থার প্রধান সারিতে ফিল্ড অফিসার অবস্থান করে।


বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানী ফিল্ড অফিসারকে বিভিন্ন নামে পরিচিতি দেয়। যেমন "IIFL Samasta Finance Ltd" ফিল্ড অফিসার দের "CRO" অর্থাৎ "কাস্টমার রিলেশনশিপ অফিসার" নামে ডাকে।

"CRO" দের কাজ: মূলত "CRO" দের আমরা গ্রুপ থেকে কালেকশন ও গ্রুপ লোন দেওয়ার জন্য জেনে থাকি, কিন্তূ এর বাইরেও অনেক কাজ থাকে যেগুলো তাদের করতে হয়। যেমন Area Servey
Pre Meeting
CGT(Customer Group Training)
OD Customer Visit
Center Meeting & Collection
Insurance Handling
Register Matananc
Daily Cash Register Matananc ইত্যাদি।



একজন CRO এর সারাদিনের কাজ: সকাল বেলা ঘুম থেকে ওঠার পর Zing HR এ Punch in (Attandance) করা। যদি কোনো সেন্টার কালেকশন থাকে "Demand Sheets"(যেটাতে কাস্টমার ডিটেইলস ও টাকার পরিমাণ থাকে) ও "Minuts Book" (যেটা গ্রুপ এর মেম্বার সিগনেচার করে) ব্যাগের মধ্যে নিয়ে অফিস থেকে বেরোবার পূর্বে "Movement Register" এ (সিগনেচার ও বেরোনোর সময় লিখতে হয়।) ।মুভমেন্ট করার পর নিদির্ষ্ট সময়ে সেন্টার এ পোঁছে সেন্টার মিটিং কমপ্লিট করে টাকা কালেকশন হয়ে গেলে মিনিটস বুক এ আলোচনার বিষয় লিখে পরবর্তী সেন্টার যেতে হয়। এভাবে দিন সর্বাধিক ৫/৬ সেন্টার এ টাকা কালেকশন করে নিকটবর্তী Collection Point( Fino Bank, Airtel Payments Bank ইত্যাদি) টাকা গুলো জমা করে অফিস ফিরতে হয়। প্রত্যেকটা জায়গা যাওয়ার সময় SportWays মোবাইল অ্যাপ এ কাজের বিবরণ লিখতে হয়। এই SportWays এর হিসাবে বাইক তেলের টাকা প্রদান করে IIFL Samasta সংস্থা।প্রত্যেকটা সেন্টার কালেকশন করার পরপর True Sell মোবাইল অ্যাপ এ কালেকশন পোস্টিং মারতে হয়।
অফিসে ফিরে আবারও Movment Register ক্লোজ করতে হয়। নতুন কাস্টমার বা পুরাতন কাস্টমার কে লোন দেওয়ার জন্য মোবাইল অ্যাপ GLow তে কাস্টমার এর ডাটা এন্ট্রি করতে হয়। যদি নতুন কাস্টমার গ্রুপ করে লোন হয় তাহলে তাদের CGT (কাস্টমার গ্রুপ ট্রেনিং) করতে হয়।যদি কোনো নতুন সেন্টার খোলার প্রয়োজন হয় Area Servey করে তাদের pre Meeting করে ডাটা এন্ট্রি করার পর CGT করতে হয়। ব্রাঞ্চ ম্যানেজার সেগুলোর GRT করে লোন প্রদান করে থাকে।

মাইক্রোফাইন্যান্স এর স্টাফদের কাজ সম্পর্কে জানতে নিচে কমেন্ট করে জানান আপনি কোন পোস্ট সম্পর্কে জানতে চান।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thank you for massage us muskanweb.com

Below Post Ad

Design by Sekh Ataur Rahaman

MuskanWeb ©2022

Call © 8768348493